Kishoreganj University Logo
Welcome to Kishoreganj University

Contact Info

05 August 2026

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জুলাই গণ- অভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের মুহূর্ত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জুলাই গণ- অভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের মুহূর্ত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের চেতনাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পরিবার সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।